WBPDCL Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) ২০২৫ সালের জন্য বিভিন্ন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ₹৯৪,০০০ পর্যন্ত বেতন পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মে ২০২৫ থেকে এবং শেষ হবে ২৬ মে ২০২৫।
WBPDCL Recruitment 2025: বিবরণ

WBPDCL এর পক্ষ থেকে একাধিক পদে নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া চুক্তিভিত্তিক হবে এবং নিয়োগের পরে কর্মীরা প্রাথমিক মাস থেকেই উচ্চমানের বেতন পাবেন। আবেদন পদ্ধতি অনলাইনে হবে এবং যোগ্য প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পাবেন।
পদের নাম:
- অ্যাসোসিয়েট (টেকনিক্যাল পোস্ট)
- সুপারভাইজার
- কনসালট্যান্ট
- ম্যাগাজিন ইন-চার্জ / এসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ
- এক্সিকিউটিভ
- স্পেশাল অফিসার
- মেডিকেল অফিসার
শূন্যপদ:
এই নিয়োগে মোট ১১৪টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিচে পদগুলির জন্য প্রাসঙ্গিক যোগ্যতার বিস্তারিত তথ্য দেওয়া হলো:
- অ্যাসোসিয়েট (টেকনিক্যাল পোস্ট): বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিষয়ক গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা ডিগ্রি।
- সুপারভাইজার: আইটিআই, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি।
- কনসালট্যান্ট: এমবিএ, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা।
- ম্যাগাজিন ইন-চার্জ / এসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ: গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান।
- এক্সিকিউটিভ: অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার।
- স্পেশাল অফিসার: অবসরপ্রাপ্ত ল্যান্ড অফিসার।
- মেডিকেল অফিসার: এমবিবিএস, MCI ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন।
বয়স সীমা:
এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছর হতে হবে। তবে, বয়সের সীমা নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
বেতন:
নির্ধারিত পদের ভিত্তিতে প্রার্থীরা প্রতি মাসে ₹২৭,০০০ থেকে ₹৯৪,০০০ পর্যন্ত বেতন পাবেন।
আরও পড়ুন: IDBI Bank BMO Recruitment 2025: ব্যাঙ্ক মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ!
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। আবেদন শুরু হবে ৫ মে ২০২৫ থেকে এবং শেষ হবে ২৬ মে ২০২৫। আবেদনকারীরা অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন শুরু: ০৫/০৫/২০২৫
- আবেদন শেষ: ২৬/০৫/২০২৫
গুরত্বপূর্ণ তথ্য:
আবেদন করার আগে, ওয়েবসাইটে দেওয়া সব নির্দেশাবলী ভালো করে পড়ুন।
প্রয়োজনীয় লিঙ্ক:
| Official Notice | Download Now |
| Apply Now | Click Here |
উপসংহার:
যেসব প্রার্থী এই WBPDCL Recruitment 2025 পদে আবেদন করার আগ্রহ প্রকাশ করছেন, তাদের জানিয়ে রাখা হচ্ছে যে, আপনারা সবকিছু ভালো করে পরে তারপর চাকরির জন্য আবেদন করবেন।