Kolkata Metro Rail Recruitment 2025: কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে (KMRCL) নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি বিশেষভাবে উচ্চপদস্থ সরকারি চাকরিজীবীদের জন্য। চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানুন নিচে।
নিজের শহরে ভালো পদে চাকরি করার একটি দারুণ সুযোগ এনেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। হিউম্যান রিসোর্স ম্যানেজার পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ চলছে, যা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
Kolkata Metro Rail Recruitment 2025: বিবরণ

পদের নাম:
ম্যানেজার (HR)
শূন্যপদ:
১টি
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারী হতে হবে এবং তার বর্তমান বেতনসীমা ₹৬৭,৭০০/- বা তার বেশি হতে হবে।
বয়স সীমা:
সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর (০১/০৭/২০২৫ অনুযায়ী)।
বেতন:
সরকারি বেতনক্রম অনুযায়ী লেভেল-১১ অনুযায়ী বেতন দেওয়া হবে। সাথে থাকছে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ অফিসিয়াল ঠিকানায় জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬/০৫/২০২৫ সন্ধ্যা ৬:৩০ মিনিটের মধ্যে।
আরও পড়ুন: Indian Army AFMS Recruitment 2025: ভারতীয় সেনাবাহিনীতে ৪০০টি মেডিকেল অফিসার নিয়োগ
নিয়োগ পদ্ধতি:
কোনো লিখিত পরীক্ষা হবে না। আবেদনপত্র যাচাই-বাছাই করার পর প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ নথিপত্র:
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- অভিজ্ঞতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- NOC (No Objection Certificate)
- দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- ইমেইল আইডি
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ: ১৬ মে, ২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক:
| Official Notice | Download Now |
| Apply Now | Click Here |
উপসংহার:
যেসব প্রার্থী এই Kolkata Metro Rail Recruitment 2025 পদে আবেদন করার আগ্রহ প্রকাশ করছেন, তাদের জানিয়ে রাখা হচ্ছে যে, আপনারা সবকিছু ভালো করে পরে তারপর চাকরির জন্য আবেদন করবেন।