DMMU Murshidabad Recruitment 2025: যারা সরকারি প্রকল্পে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য রয়েছে একটি দারুন খবর। মুর্শিদাবাদ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে রিসোর্স পার্সন পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া খুবই সহজ এবং আবেদনকারীদের কোনো ফর্ম পূরণ করতে হবে না। নিচে দেওয়া রয়েছে পদের বিবরণ, যোগ্যতা, বয়স সীমা, বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য।
DMMU Murshidabad Recruitment 2025: বিবরণ

পদের নাম:
রিসোর্স পার্সন (Resource Person)
শূন্যপদ:
মোট ১টি শূন্যপদ উপলব্ধ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন (স্নাতক) পাশ করা থাকতে হবে।
বয়স সীমা:
প্রার্থীর বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে।
বেতন:
নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ₹১,৫০০/- টাকা করে সম্মানদান (বেতন) দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
এই পদের জন্য কোনো অনলাইন বা অফলাইন আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রার্থীদের শুধুমাত্র নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। নিচে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর তালিকা দেওয়া হলো:
- গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের জেরক্স ও মূল কপি
- জন্মসনদ বা বয়সের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ফটো
- জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ:
- ইন্টারভিউর তারিখ: ৪ এপ্রিল, ২০২৫
- ইন্টারভিউর স্থান: ডিআরডিসি মুর্শিদাবাদ অফিস, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
নির্বাচন প্রক্রিয়া:
এই নিয়োগ সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। কোনো লিখিত পরীক্ষা নেই। ইন্টারভিউতে নির্বাচিত হলেই চাকরি নিশ্চিত হবে।
আরও পড়ুন: WBSU Departmental Assistant Recruitment 2025: শীঘ্রই আবেদন করুন
গুরত্বপূর্ণ তথ্য:
আবেদন করার আগে, ওয়েবসাইটে দেওয়া সব নির্দেশাবলী ভালো করে পড়ুন।
প্রয়োজনীয় লিঙ্ক:
| Official Notice | Download Now |
| Apply Now | Click Here |
উপসংহার:
যেসব প্রার্থী এই DMMU Murshidabad Recruitment 2025 পদে আবেদন করার আগ্রহ প্রকাশ করছেন, তাদের জানিয়ে রাখা হচ্ছে যে, আপনারা সবকিছু ভালো করে পরে তারপর চাকরির জন্য আবেদন করবেন।